Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবাননে বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

লেবাননে দেলোয়ারা খাতুন নামে এক নারীকর্মী মারা গেছেন। বৈরুতের মারলিয়াস এলাকায় নিজ কক্ষে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় হাসপাতালের হিমঘরে আছে বলে জানা গেছে।

জানা যায়, দেলোয়ারা খাতুন ২০১৪ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে যান। প্রথমে বৈধ থাকলেও পরে বৈধতা হারান তিনি। বিগত কয়েকদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন দেলোয়ারা। পরে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় তার নিথর মরদেহ নিজ কক্ষের মেঝেতে পাওয়া যায়।

সহকর্মীরা ধারনা করছেন, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। দেলোয়ারার বাড়ি বাংলাদেশে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। তার বাবার নাম আব্দুল লতিফ সরদার।

সংশ্লিষ্ট খবর

Back to top button