Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অবশেষে দেশে ফিরলেন শরিফুল

সৌদিতে এক বছর মস্তিস্কের অসুখে ভুগে অবশেষে দেশে ফিরেছেন শরিফুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি।

দুই বছর আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়ে সৌদিতে পাড়ি জমান শরিফুল। কিন্তু প্রবাসে ৬-৭ মাস যেতে না যেতেই অসুখে পড়েন তিনি। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা শুরু করে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি। প্রায় একবছর ধরে প্রবাসের মাটিতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি।

শরিফুলের সুস্থতার জন্য প্রয়োজন ছিল দুই দফা অস্ত্রোপচার। নিয়োগদাতাদের অর্থায়নে প্রথম ধাপের অস্ত্রোপচার হলেও, পর্যাপ্ত সময় এবং সঠিক শুশ্রুষার প্রয়োজন ছিল। তাই দ্বিতীয় ধাপের অপারেশন দেশে করানোর সিদ্ধান্ত নেন নিয়োগদাতারা। এদিকে, করোনা মহামারির মধ্যে অসুস্থতার কারণে তার কাগজপত্র নবায়ন করা সম্ভব হয়নি।

ফলে তাকে দেশেও পাঠানো নিয়েও দেখা দেয় জটিলতা। একপর্যায়ে অসুস্থ শরিফুলকে দেশে পাঠাতে সহায়তা চাওয়া হয় রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের কাছে। এরপর মেডিকেল সেন্টারের সহযোগিতা ও প্রবাসী সাংবাদিক আব্দুল হালিম নিহনকে সঙ্গে নিয়ে তাকে দেশে পাঠানোর উদ্যেগ নেন প্রতিষ্ঠানটির এমডি আবদুল্লাহ আল মামুন।

দেশে ফিরতে পেরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করেন শরিফুল। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button