Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফ্রান্সে সার্সেলে বিসিএফ’র শাখা উদ্বোধন

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে, বিনামূল্যে সার্ভিস প্রদানের জন্য, সার্সেলে বিসিএফ’র নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

বিসিএফ এর প্রেসিডেন্ট এমডি নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ই পি বি এ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, A. S. B  এর সভাপতি সরুফ সদিওল,স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠীর উপদেষ্টা অজয় দাস, ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রূপের প্রধান উপদেষ্টা রবিন চৌধুরী, বাংলাদেশি শ্রমিক গ্রুপের সভাপতি আবু হাসান, ই পি বি এ ফ্রান্স শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা, সংগীত শিল্পী সুমা দাস ও  বিসিএস এর ভাইস প্রেসিডেন্ট এন কে নয়নসহ অনেকে।

এসময় বক্তারা বাংলাদেশ কমিউনিটির ওপর ভিনদেশীদের হামলা,ছিনতাই,ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতিসহ, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এছাড়া, প্রবাসীদের জন্য আলাদা একটি কবরস্থান করার উদ্যোগ গ্রহনের আহবান জানান তারা। অনুষ্ঠান শেষে বিসিএফ কুইজ ২০২০ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button