Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়েছে কানাডা

কানাডা সরকার দেশটিতে পড়াশোনা শেষ করে অবস্থান করা বিদেশি শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে, দেশটিতে চাকরি খুঁজতে আরও দেড় বছর নির্বিঘ্নে থাকতে পারবেন তারা।

নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি থেকে নতুন ওয়ার্ক পারমিটের আবেদন প্রক্রিয়া শুরু হবে। বিদেশি শিক্ষার্থীদের কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহী করে তুলতেই, জাস্টিন ট্রুডো সরকারের এমন উদ্যোগ। মাল্টি-কালচারালিজমের দেশ কানাডা বরাবরই অভিবাসন প্রত্যাশীদের ক্ষেত্রে নমনীয়।

দেশটির ইমিগ্রেশন সংস্থার হিসেব অনুযায়ী, প্রতিবছর প্রায় আড়াই লাখ অভিবাসী প্রত্যাশী কানাডায় পাড়ি জমান। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রয়েছে, বিভিন্ন সুযোগ-সুবিধা।

কানাডায় বিদ্যমান ওয়ার্ক পারমিট পদ্ধতির আওতায় পোস্টগ্র্যাজুয়েট বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষেও, তিন বছর কাজ করার সুযোগ পান। এই প্রক্রিয়াকে স্থায়ী নাগরিকত্ব প্রাপ্তির কর্মসূচি হিসেবে ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button