Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইন্টারপোলের রেড অ্যালার্টে ৭৮ বাংলাদেশি

ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় রয়েছে বাংলাদেশের ৭৮ জন নাগরিক। সম্প্রতি তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, গেলো বছরের মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীরা গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যা মামলায় গ্রেফতার হয় শাহাদাত ও জাফর। আরও চার আসামি হলেন বাংলাদেশি মিন্টু মিয়া, স্বপন, নজরুল ইসলাম মোল্লা ও তানজিরুল।

তাদের ধরিয়ে দিতে গত বছরের নভেম্বরে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে। আটক শাহাদাত হোসেনের বাড়ি মাদরীপুরে এবং জাফর ইকবালের বাড়ি কিশোরগঞ্জে। এছাড়া ইন্টারপোলের লাল তালিকায় এখনো ৭৬ বাংলাদেশির নাম ও পরিচয় রয়েছে। যাদের নাম রয়েছে তাদের অপরাধের ধরনও বলা আছে। রয়েছে ঠিকানা, বয়স ও ছবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button