আটকে পড়া কাতার প্রবাসীদের তথ্য নেবে মন্ত্রণালয়

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে, কাতার থেকে বাংলাদেশে ছুটিতে এসে আটকা পড়েছেন ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি। ইতোমধ্যে অনেকে কাতারে ফিরে গেলেও, রি-পারমিট না পাওয়ায় এখন দেশটিতে ফিরতে বিলম্ব হচ্ছে, প্রায় ১০ হাজার প্রবাসীর। সম্প্রতি এসব প্রবাসীদের কাতারে পাঠানোর উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ সরকার।
করোনাকালীন সময়ে কাতার সরকারের ভ্রমণে বিধিনিষেধ থাকায়, দেশে আটকে পড়েন ছুটিতে থাকা প্রায় ২০ হাজার প্রবাসী। কাতারে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায়, কাতার সরকারের রি-পারমিট নিয়ে কর্মক্ষেত্রে আসতে শুরু করেন প্রবাসীরা কিন্তু রি-পারমিট না পেয়ে এখনও দেশে আটকে আছে্ন প্রায় ১০ হাজার প্রবাসী।
সম্প্রতি আটকে পড়া কাতার প্রবাসীদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ফর্মের মাধ্যমে, দেশে আটকে পড়া প্রবাসীদের কাতারে ফেরাতে তথ্য নেয়া শুরু করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই ফরমের মধ্যে কাতারি ন্যাশনাল আইডি,পাসপোর্ট নাম্বারসহ বিস্তারিত তথ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দেয়া মেইলে কিংবা সরাসরি জমা দিতে পারবেন প্রবাসীরা। মন্ত্রণালয়ের এ উদ্যোগে আশার আলো ফিরেছে, অনিশ্চয়তায় আটকে থাকা প্রবাসীদের মাঝে।
আর কাতারে বসবাসরত প্রবাসী বিশিষ্টজনরা বলছেন, আটকে পড়া প্রবাসীদের কাতারে ফিরতে আন্দোলন বা মানববন্ধনের কোন প্রয়োজন নেই।
এদিকে, গত কয়েকদিন যাবত কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাওয়ায়, বিদেশ থেকে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে কাতার সরকার।
আকবর হোসেন, দোহা প্রতিনিধি



