Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার অনুরোধ

মালদ্বীপে প্রবাসীদের জন্য বাংলাদেশি একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে অনুরোধ করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

সম্প্রতি মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়,হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান, মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর আলী হাশিমের সঙ্গে বৈঠকে মিলিত হন।

এসময় হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে, গভর্নরকে অনুরোধের পাশাপাশি, ডলারের পরিবর্তে এমভিআর-এ প্রবাসী বাংলাদেশিদের, নিজ দেশে অর্থ পাঠানোর বিষয়ে সহযোগিতা চেয়েছেন।

বৈঠকে ভ্রাতৃপ্রতিম দু’দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button