Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সহজ শর্ত পূরণে ডেনমার্কে উচ্চশিক্ষার সুযোগ

স্ক্যান্ডেনিভিয়ার সম্মৃদ্ধশালী দেশ ডেনমার্ক। পড়াশোনার ক্ষেত্রে বিশ্বে অন্যতম। বিশ্বের সবচেয়ে সুখী দেশের পাশাপাশি, শিক্ষা ব্যবস্থার দিক থেকে দেশটি বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রচুরসংখ্যক শিক্ষার্থী ডেনমার্কে ভিসার জন্য আবেদন করে থাকেন। পড়াশোনা শেষ করার পর, সেখানে চাকুরী পাওয়ারও সুযোগ রয়েছে।

উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র ডেনমার্ক। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য প্রতিবছর দেশটিতে পাড়ি জমান, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনেক শিক্ষার্থী। সেখানে ফুলটাইম উচ্চশিক্ষা যেমন, ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম অথবা পিএইচডি শেষ করার পর, দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করার সুযোগ রয়েছে।

শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক বিভিন্ন শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন করতে পারেন। কিছু শর্ত পূরণ করতে পারলেই, ডেনমার্কে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ। ডেনমার্কের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে, উচ্চ শিক্ষার জন্য, বৃত্তি প্রদান করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের একাডেমিক ফলাফল ভাল থাকা বাঞ্চনীয়।

দেশটিতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খন্ডকালীন কাজ করার অনুমতি রয়েছে, এতে শিক্ষার্থীরা নিজেদের আনুষঙ্গিক খরচ বহন করতে পারেন। ডেনমার্কের শিক্ষাব্যবস্থা্র অন্যতম একটি দিক হল, সেখানে তাদের সামাজিকভাবে অত্যন্ত সচেতনভাবে গড়ে তোলা হয়।

ইউরোপের সবচেয়ে প্রাচীন ও সমাজকল্যাণমূলক রাষ্ট্রগুলোর একটি ডেনমার্ক। সেখানকার জনজীবন শান্ত এবং কোলাহলমুক্ত।  উচ্চশিক্ষার জন্য এই দেশটির কোন তুলনা হয় না।

হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button