Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনায় মোজাম্বিকে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু

আফ্রিকার মোজাম্বিকে প্রথমবারের মতো এক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ডারবান ও ফ্রি  স্টেইট প্রদেশে করোনায় আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মোজাম্বিকের মানিকা প্রভেন্সিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনার, মরহুম হাজী শফিকুর রহমানের ছেলে।

এছাড়া, দক্ষিণ আফ্রিকার ডারবানে করোনা আক্রান্ত হয়ে কামাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। কেপটাউনে আব্দুল বাতেন নামে আরও এক বাংলাদেশি প্রবাসী, করোনা আক্রান্ত হয়ে মারা যান। আবদুল বাতেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

এদিকে, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনে, হাবিবুর রহমান নামে এক বাংলাদেশি মারা গেছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের বাসিন্দা।

সংশ্লিষ্ট খবর

Back to top button