Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবাননে ১২ দিনের জরুরি অবস্থা জারি

লেবাননে করোনা পরিস্থিতির অবনতি রোধে, ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারফিউ চলাকালীন সময় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠানসহ, সকল বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে।

১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা চলাকালীন, সারাদেশে পুরোপুরি লকডাউন এবং কারফিউ বলবৎ থাকবে। দেশটির তত্বাবধায়ক সরকার গত সপ্তাহের ৭ জানুয়ারী থেকে পয়লা ফেব্রুয়ারী পর্যন্ত, ৫ ধাপে ২৩ দিনের লকডাউনের ঘোষণা দেয়ার পরও, প্রতিদিন উদ্বেগজনক হারে করোনার বিস্তার বাড়তে থাকায়, সোমবার রাষ্ট্রপতি মিশেল আউনের আহ্বানে অনুষ্ঠিত উচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠকে, এই সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বেকারী, পেট্রোল পাম্প ও ঔষধের দোকান যথারীতি খোলা থাকবে। বৈরুতের একমাত্র বিমানবন্দরটি কারফিউর আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।

এদিকে, দেশটিতে প্রায় দেড় বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার সীমাহীন দরপতন এবং সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে, বর্তমানে বাংলাদেশিরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। লেবাননে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখেরও বেশি। আর  ৫ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা দেড় হাজারের ওপরে।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button