Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘জাতিসংঘ মেডেল’ পেলেন ১৩৯ বাংলাদেশি পুলিশ

জাতিসংঘ মেডেল পেলেন ২৯ নারীসহ ১৩৯ বাংলাদেশি পুলিশ। গত ১৯ মাসে জাতিসংঘের শান্তিরক্ষা কর্মকাণ্ডে, অসামান্য অবদানের জন্য, ২৯ জন নারী শান্তিরক্ষীসহ, ১৩৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘ মেডেল দেয়া হয়েছে।

সুদানের দারফুর প্রদেশের এল ফাশের লজিস্টিক বেজের বঙ্গবন্ধু ক্যাম্পে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের পুলিশ কম্পোনেটের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এবং পুলিশ চিফ অব স্টাফ জেনারেল আমাদো মান্নাহ শান্তিরক্ষীদের মেডেল পরিয়ে দেন। সকল প্রতিকূলতা অতিক্রম করে ব্যান F P U-১১ এ অনন্য সাধারণ অবদানের রাখায়, অভিনন্দন জানান তিনি।

এছাড়াও, ব্যান এফ পি ইউ-১১ রোটেশনের নানা আর্থ-সামাজিক কার্যক্রমকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এর সঙ্গে সংযুক্ত ফিমেল অ্যানগেইজমেন্ট টিমের অসাধারণ কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ঊর্ধ্বতন সামরিক,অসামরিক কর্মকর্তা এবং সুদান গস পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button