Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইতালিতে ৫ বাংলাদেশিসহ একটি প্রতিষ্ঠানকে রেমিট্যান্স পুরস্কার

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ৫ প্রবাসী বাংলাদেশিসহ, একটি ব্যবসা প্রতিষ্ঠানকে রেমিট্যান্স পুরস্কার দিয়েছে, ইতালির বাংলাদেশ মিশন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,ইতালির রোম দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।

ইতালিতে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়।

সভার শুরুতে দূতাবাসের কাউন্সিলর মো. এরফানুল হক প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের উদ্বুদ্ধকরণে, বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহের ওপর একটি প্রতিবেদন পেশ করেন। পরে রাষ্ট্রদূত পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং সেই সঙ্গে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে. দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য. প্রবাসী সকল বাংলাদেশিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

২০২০ সালের রেমিট্যান্স পুরস্কার যারা পেয়েছেন, তারা হলেন, কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং মিসেস মেহেনাস তাবাসসুম। এছাড়া প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলা SRL।

সংশ্লিষ্ট খবর

Back to top button