Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইতালিতে নানামুখী সংকটে বাংলাদেশিরা

পশ্চিম ইউরোপের পর্যটননির্ভর দেশ ইতালিতে, বাংলাদেশি প্রবাসীদের অভিবাসন ষাটের দশকে শুরু হলেও, বাড়তে থাকে মূলত নব্বইয়ের দশকে। বর্তমানে ইতালিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নানামুখী সংকটে পড়েছেন তারা।

গত বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ইতালিতে আঘাত হানে মহামারি করোনাভাইরাস। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ মারা গেছে দেশটিতে। এরমধ্যে অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাও রয়েছেন। করোনার এই পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

ইতালির মনফালকনে শহরে বসবাসরত বাংলাদেশিরা অনেকেই জাহাজ শিল্পের সাথে যুক্ত। করোনা সংক্রমণের প্রথম ধাপে সেখানে কোন বাংলাদেশি আক্রান্ত না হলেও তৃতীয় ধাপে এসে অনেকেই আক্রান্ত হয়েছেন। মনফালকনে শহরে করোনার প্রথমদিকে জাহাজ শিল্পের কার্যক্রম স্থগিত রাখা হলেও, পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে তা আবার চালু করা হয়েছে।

দেশটির আরেক শহর ভারেসও  করোনায় সংক্রমিত হয়েছেন অনেকে, তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি। ইতালিতে করোনা পরিস্থিতির কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।  তবে সেখানকার সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

নতুন বছরে দ্রুত করোনা মহামারী কেটে স্বাভাবিক জনজীবন ফেরার প্রত্যাশা প্রবাসীদের।

নাজিয়া আফরিন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button