Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যুক্তরাজ্যে ছিনতাইকারীর হাতে বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যে ছিনতাইকারীদের হাত থেকে নিজের গাড়ি বাঁচাতে গিয়ে, হাজী মোহাম্মদ হেদায়েতুল ইসলাম ওরফে নওয়াব মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার খাবার ডেলিভারি দেয়ার সময়, নওয়াব মিয়া ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি গাড়ির ইঞ্জিন চালু রেখে স্টকপোর্টের হেজেলে এভিনিউর একটি বাড়িতে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন।

এ সময় একদল ছিনতাইকারী তার গাড়িটি ছিনিয়ে নিতে চাইলে, তিনি দ্রুত ছুটে এসে তাদের আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা গাড়িটি দ্রুত চালিয়ে চলে যায়। ছিনতাইকারীদের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান।

পরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তাকে স্থানীয় সলফোর্ড হাসপাতালে নিয়ে যায়। প্রায় ৪০ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর রোববার মারা যান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button