Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লন্ডন থেকে এলো আরও ৬২ প্রবাসী

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরে এসেছেন, আরও ৬২ জন প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেটে আসেন যাত্রীরা।

সিলেটের যাত্রীদের নামিয়ে দিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে আসে। এরপর বিমানবন্দরের সব রকমের আনুষ্ঠানিকতা শেষে যাত্রীদেরকে বিআরটিসি বাসে করে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হয়, বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি বলেন, বিজি ২০২ ফ্লাইটে করে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন ৬২ জন প্রবাসী।  এরমধ্যে সিলেটের রয়েছেন ৪৫জন। বাকি ১৭ জনকে একই ফ্লাইটে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরে নামার পর সব যাত্রীরা বিমানবন্দরের হেল্থ ডেস্কে লন্ডন থেকে সঙ্গে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় সবার সাথে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button