Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দেশে ফিরলেন মানসিক ভারসাম্য হারিয়ে

ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে চাকুরি করতে গিয়ে, মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফিরেছেন এক নারী। তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন বলে জানা যায়। পরে তাকে ব্র্যাকের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর, সেখানে এলোমেলোভাবে চলাফেরা করছিলেন তিনি। পরে তাকে প্রবাসীকল্যাণ ডেস্কে হস্তান্তর করেন, নিরাপত্তা কর্মীরা।

জানা গেছে, ২০১৮ সালের ১৩ নভেম্বর ওই নারীকে গৃহকর্মীর কাজে সৌদি আরবের জেদ্দা পাঠায়, ম্যাপিম ট্রেন অ্যান্ড কোম্পানি নামে একটি রিক্রুটিং এজেন্সি। সেখানে গিয়ে প্রথম ছয় মাস ভালো থাকলেও, পরে নিয়োগকর্তা নির্যাতন করতেন।

এক পর্যায়ে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাঝে তিন মাস কারাগারে ছিলেন তিনি। তার বাড়ি বাংলাদেশের নওগাঁয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button