Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আবহায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আবহা প্রদেশের খামিছ মোশাইতের বহুতল ভবন থেকে ছিটকে পড়ে, মকবুল আহমেদ নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

মকবুল আহমেদ ভবন নির্মান শ্রমিকের কাজ করতেন।  প্রতিদিনের মতন কর্মস্থলে কাজ করছিলেন তিনি। এমতাবস্থায় ভবনের ৩ তলা থেকে ছিটকে পড়ে, সাথেসাথেই তার মৃত্যু হয়। নিহত মকবুলের বাড়ী কক্সবাজার জেলার, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া গ্রামে। তার বাবার নাম হাজী হাবিবুল্লা।

সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে দেশে যাওয়ার কথা ছিল তার। মকবুলের বড় ভাই বাংলা টিভিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এম ইব্রাহীম খলিল,  আবহা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button