Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সাক্ষাতে রাষ্ট্রদূত

গ্রীসের ওলগা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাষ্ট্রদূত আসুদ আহমেদ। পরে স্থানীয় পিনিয়স ইলিয়া অঞ্চলের মেয়র মি. আন্ড্রেয়াস মারিনোস এর সঙ্গে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের উত্তরনের উপায় নিয়ে বৈঠক করেন তিনি।

রাষ্ট্রদূত এসময় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে, পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করতে, মেয়রকে অনুরোধ জানান। মেয়র ক্ষতিগ্রস্থদের সহযোগিতা প্রদানের বিষয়ে, রাষ্ট্রদূতকে অবহিত করেন।

 ক্ষতিগ্রস্থ কর্মীসহ স্থানীয় কৃষি সেক্টরে নিয়োজিত কর্মীদের জন্য, ওলগা ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোতে, স্থায়ী আবাসস্থল তৈরির বিষয়ে পরীক্ষাপূর্বক, দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে আলোচনা করেন তারা। প্রবাসী বাংলাদেশিদের সকল প্রয়োজনে, মেয়র আন্তরিকভাবে পাশে থাকবেন বলেও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

রাষ্ট্রদূত মেয়রকে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের অতিসত্ত্বর নতুন পাসপোর্ট প্রাপ্তির জন্য, পুলিশ রিপোর্টসহ অন্যান্য সহযোগিতা প্রদানের অনুরোধ করেন। পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেডের সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে, দ্রুত ক্ষতিগ্রস্ত সকল বাংলাদেশিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button