Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ; বাংলাদেশির কারাদণ্ড

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে মাহবুব আলম নামে এক বাংলাদেশিকে এক বছরের জেলসহ, দুই লাখ টাকা জরিমানা করেছেন দেশটির আদালত।

জানা যায়, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে গত বছরের ২৫ অক্টোবর তেরেংগানুর কেমামান হাসপাতালে কর্মরত অবস্থায় আটক হন মাহবুব আলম।  তার বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন দুটি অভিযোগ আনেন।

এ সময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে সাড়ে ২২ হাজার টাকা ঘুষ দেন তিনি। মঙ্গলবার মালয়েশিয়ার আদালতের বিচারক জামাল উদ্দিনের কাছে ঘুষের অপরাধ স্বীকার করায়, তাকে দণ্ড দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button