Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফের লন্ডন থেকে এলো ৪৮ যাত্রী

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফের লন্ডন থেকে ৪৮ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের এ ফ্লাইটটি।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ১২ টা ২৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করে।

এ ফ্লাইটে আসা ৪৮ যাত্রীর মধ্যে ৪২ জনই সিলেটের। তাদের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে  ১৪ দিনের কোয়ারেন্টিন পালনের জন্য বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হয়েছে।

এদিকে, আজই প্রথম নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যাচ্ছেন লন্ডন ফেরতরা। এরইমধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরের দুটি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। এছাড়াও আরও ৭টি হোটেল প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button