বিশ্ববাংলা
দ. আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহরের এলাটন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
একদল সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দোকানে প্রবেশ করলে, নজরুল তাদের বাঁধা দেন। এসময় নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে।



