Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।রোববার এ তথ্য জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

কারণ হিসেবে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে জানানো হয়েছে যুক্তরাজ্যে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থাটি জানিয়েছে, এ দুই দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দুইটি অতিরিক্ত ফ্লাইট চালোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। শুধু এ দুইটি ফ্লাইটই বাতিল করা হয়েছে।

তবে, এই রুটে অর্থাৎ সিলেট-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে থাকায় দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button