Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়লো

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সেখানে এখনো অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের, ১ লাখ ৭৬ হাজার অবৈধ প্রবাসী। দেশটিতে ভিজিট ভিসায় যাওয়া ৪৬ হাজার প্রবাসীর ভিসার বৈধতা শেষ হয়ে গেলেও, কুয়েত ত্যাগ করেননি।

স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এ খবরটি প্রকাশ করে। পত্রিকাটি কুয়েত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরো জানায়, কুয়েত সরকার পয়লা ডিসেম্বর থেকে, ৩১  ডিসেম্বর ২০২০ পর্যন্ত, টানা একমাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিলেও, ১ শতাংশের চেয়েও কম প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।

প্রথমদিকে, অবৈধদের সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার। গত নভেম্বরে ভিজিট ভিসায়, ৪৬ হাজার কুয়েতে প্রবেশ করা প্রবাসীরা, তাদের ভিসার বৈধতা শেষ হয়ে গেলেও, কুয়েত ত্যাগ না করায়, অবৈধ হয়ে যান। ফলে, অবৈধ প্রবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button