Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি প্রবাসীদের

প্রবাসীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার আয়োজনে কোভিড ১৯ এ প্রবাসীদের চিকিৎসা সংক্রান্ত আলোচনা ও সম্ভাব্য সমাধান শীর্ষক, বিশেষ অনুষ্ঠানে মালয়েশিয়ায় স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানায়, প্রবাসীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক , প্রফেসর ডা. আবুল বাশার, সাবেক হেড অব মেডিসিন,মাহশা ইউনিভার্সিটি,মালয়েশিয়া।

আলোচনায় বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার পক্ষে থেকে, প্রবাসীদের স্বাস্থ্য সেবাদানের জন্য, স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি করা হয়। প্রবাসীদের স্বাস্থ্য সেবাদানের জন্য স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবির প্রেক্ষিতে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক প্রবাসীদের এমন দাবি যৌক্তিক বলে মনে করেন।

এসময় তিনি আশ্বাস জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে, প্রবাসীদের স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবিটি তুলে ধরবেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button