Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

অভিবাসী শ্রমিক ভিসায়, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের এপ্রিল ও জুন মাসে, গ্রিন কার্ডের জন্য আবেদন করা বেশকিছু বিদেশি নাগরিক এবং অস্থায়ী অভিবাসী শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প।

গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, নতুন করে এর মেয়াদ, আরও বাড়িয়েছেন তিনি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত, অভিবাসী শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ট্রাম্পের দাবি, কোভিড-১৯ মহামারিতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায়, দেশি শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা জরুরি।

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। নবম সার্কিট কোর্ট অব আপিলে, এই স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করেছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

আগামী ১৯ জানুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। করোনার কারণে, চাকরি হারিয়ে,ব র্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ বেকারভাতা নিচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button