Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনা: জোহানেসবার্গে বাংলাদেশির মৃত্যু

সাউথ আফ্রিকার জোহনেসবার্গে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুরাদুজ্জামান সাকিব নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার জোহানেসবার্গের একটি হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, কয়েক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাকিব। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়। শুক্রবার সেখানেই মারা যান তিনি।

সাকিবের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নে। তার বাবার নাম বেলায়েত হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button