Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের আংশিক কার্যক্রম বন্ধ

করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের আংশিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে জরুরি বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর, পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে, সেবা নিশ্চিত করা হবে।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায়, দেশটির সরকারি বিধিনিষেধ অনুযায়ী কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয়, পয়লা জানুয়ারি থেকে পরবর্তী ১০ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটিতে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা, ১ লাখ ১৩ হাজার ১০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৮ হাজার ৯৪১ জন। তবে, দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button