Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ক্ষতিপূরণ নিয়ে দেশে ফিরলেন কাতার প্রবাসী

কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে, দীর্ঘ একবছর আট মাস চিকিৎসাধীন থাকার পর, ক্ষতিপূরণ নিয়ে দেশে ফিরে এসেছেন, কাতারস্থ ফটিকছড়ি সমিতি উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জমির উদ্দিন পারভেজ।

হুইল চেয়ারে করে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে, বাংলাদেশের উদ্দেশে কাতার ছেড়ে আসেন এই রেমিট্যান্স যোদ্ধা। এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তার কাতার প্রবাসী সহকর্মীরা।

উল্লেখ্য, প্রায় এক বছর আট মাস আগে কাতারে একটি সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তি নিহত হলেও, ভাগ্যক্রমে বেঁচে যান এম জমির উদ্দিন পারভেজ। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুরে।

কাতারে দীর্ঘদিন চিকিৎসা ও আইনী সহায়তা করার জন্য, কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ও কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, তিনি।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button