বিশ্ববাংলা
লন্ডনে ক্যান্সার আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে রোম মহানগর ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসাইন লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নাল্লিলাহে ওয়া ইন্না-লিল্লাহে রাজেউন।
তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সপরিবারে লন্ডনে অবস্থান করছিলেন। শওকত হোসাইন বরিশালের গৌরনদীদের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালি আওয়ামী নেতা এম এ রব মিন্টু,জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ, ছাত্রলীগ নেতা অনিক হাওলাদার, ইউসুফ আলী, স্বপন দাসসহ অন্যরা।
বাংলাদেশি কমিউনিটি ছাড়াও ইতালির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রবাসীরা।



