Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে বাংলাদেশি গৃহকর্মী হত্যার বিচার শুরু

সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরনের হত্যার বিচার শুরু হয়েছে। ২০১৭ সালে সরকারিভাবে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে গিয়েছিলেন আবিরন বেগম। সেখানে বিভিন্নভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। সাত মাস সেখানকার এক মর্গে থাকার পর, গত বছর আবিরনের মরদেহ বাংলাদেশে আসে।

আবিরন হত্যা মামলায় আটক তিন সৌদি নাগরিক হলেন, আবিরনের গৃহকর্তা বাসেম সালেম, তাঁর স্ত্রী আয়েশা আল জিজানি এবং তাদের ছেলে ওয়ালিদ বাসেম সালেমের, জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।

১৭ ডিসেম্বর রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।  চিঠিতে উল্লেখ করা হয়, আবিরনের মৃত্যুতে আদালত দুঃখ প্রকাশ করেছেন। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে, সৌদি শরিয়া আইন অনুযায়ী যথাযথভাবে বিচার কার্যক্রম সম্পন্ন হবে বলেও, আদালত উল্লেখ করেছেন।

মামলার তিন অভিযুক্ত আসামি জেলখানা থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন। শুনানিতে অভিযুক্ত আসামিরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে, সুনির্দিষ্ট ও ইচ্ছাকৃতভাবে হত্যা এবং হত্যায় সহযোগিতা করার কথা উল্লেখ রয়েছে। আদালতে দোষী প্রমানিত হলে দেশটির আইন অনুযায়ী অভিযুক্তদের মৃত্যুদন্ড হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button