বিশ্ববাংলা
এবার ৩৮ প্রবাসী সিআইপি নির্বাচিত

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশ সরকার এবার সারাবিশ্বের ৩৮ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করেছে। এর মধ্যে ওমান প্রবাসী ৪ জন সিআইপিই চট্টগ্রাম জেলার সন্তান।
আগামী ৬ জানুয়ারি ঢাকায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করা হবে। যে ৪ জন সিআইপি নির্বাচিত হয়েছেন, তারা হলেন চট্টগ্রাম সমিতি ওমানের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক চৌধুরী, ওমানে বাংলাদেশ স্কুল মাস্কাটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান ও সমিতির সদস্য ওমান প্রবাসী ব্যবসায়ী মো. তৌহিদুল আলম।
এই অর্জনের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি, নির্বাচিত সিআইপিদের অভিনন্দন জানিয়েছে, চট্টগ্রাম সমিতি ওমান।
পলাশ শীল, ওমান প্রতিনিধি



