বিশ্ববাংলা
নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত এক বাংলাদেশি

নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় মো. আবুল কালাম আজাদ নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন যাবত হাসপাতালে ভর্তি ছিলেন, আবুল কালাম আজাদ।
গত ৫ ডিসেম্বর কুইন্সের ৩২ এভিনিউয়ের ৭০ স্ট্রিটে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এসময় অপর একটি গাড়ি তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে, তিনি গাড়ি থেকে নেমে গাড়ির ক্ষতি হয়েছে কিনা দেখছিলেন। এমন সময় ধাক্কা দেয়া গাড়ি থেকে বের হয়ে, আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এলোপাতাড়ি মারধরের ফলে তার বুকের পাঁজরের ৫টি হাঁড় ভেঙে যায়। হামলার পর তার গাড়ির চাবি ও কিছু ডলার পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।



