Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গরুর ধাক্কায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় গরুর সঙ্গে ধাক্কা লেগে মোহাম্মদ আলি সেলিম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দেশটির পাহাং রাজ্যের, জালান মেরাপোহ-কেম-সুঙ্গাই রেলাউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদ আলি সেলিম ও তার বন্ধু মোহাম্মদ শাহ আলম কাজ শেষে মোটরসাইকেলে তাদের বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটি গরু দৌড়ে সামনে চলে এলে, মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। আহত হন অপর বাংলাদেশি মোহাম্মদ শাহ আলম।

সংশ্লিষ্ট খবর

Back to top button