সাত কাতার প্রবাসীকে সম্মাননা প্রদান

মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এই শ্লোগানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে, বাংলাদেশ দূতাবাস কাতার।
এ সময় বৈধপথে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরন করায় সাত জন কাতার প্রবাসীকে সম্মাননা দেয় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। এতে বৈধ চ্যানেলে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে প্রথম পুরস্কার গ্রহণ করেন, চট্টগ্রাম রাউজান উপজেলার কদলপূর ইউনিয়নের কাতার প্রবাসী ও আল মহান্নাদী গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।
দূতাবাস প্রাঙগনে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন, প্রথম সচিব নাজমুল হাসান সোহাগ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান, শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান,দূতালয় প্রধান মাহবুর রহমান ও তৃতীয় সচিব মনিরুজ্জামান চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির নেত্রীবৃন্দ।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



