বার্সেলোনায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

স্পেনের রাজাধানী মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির পর্যটন নগরী বার্সেলোনায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেয়া হয়েছে।
জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী গত শনিবার ও রোববার বার্সেলোনা শহরের একটি হলরুমে কাতালোনীয়া অঙ্গরাজ্যের প্রবাসীদের পাসপোর্ট ও কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন সেবা দেয়া হয়। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধিদল দুই দিন বার্সেলোনায় অবস্থান করে সেবা দেয়।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সাইফুল আলম, এএসএম রেজা শাহ পাহলভী, অফিস সহকারী মোহাম্মদ শফিক ইসলাম, কম্পিউটার অপারেটর অর্নব হোসেন সহ আরো অনেকে।
এসময় এমআরপি বিতরণ, পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড, কাগজপত্র সত্যয়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন সেবা দেয়া হয়।



