Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনায় জার্মানিতে বিধিনিয়মে কড়াকড়ি

জার্মানিতে করোনার অব্যাহত সংক্রমণের কারণে, ১৬ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত করোনার বিধিনিয়মে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া বন্ধ রয়েছে সবকিছুই।

জার্মানিতে মেরকেল সরকারের দেয়া আংশিক লকডাউন কার্যকরী না হওয়ায় বেড়েছে, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে অনেক মানুষ এবং আক্রান্ত গড়ে ২৫ হাজারেরও বেশী। এখন পর্যন্ত মারা গেছে ২৬ হাজারের ওপর মানুষ। এতো মানুষের মৃত্যুতে শংকিত দেশটিতে বসবাসরত প্রবাসীরা।

এ কারণে ডিসেম্বরের ১৬ তারিখ থেকে ১০ জানুয়ারী পর্যন্ত লকডাউন কড়াকড়ির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, দেশটির নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারি কনসাল প্রকৌশলী হাসনাত মিয়া।

জনসাধারণের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট, হাসপাতাল, ও চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অপ্রয়োজনীয় দোকাটপাট। এমন পরিস্থিতিতে সরকারী আইন মানার আহবান, সমাজসেবক ও রাজনীতিক ইউনুস আলী খানের।

আশরাফুল হক, জার্মান প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button