Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জানুয়ারী থেকে কুয়েত-বাংলাদেশ ফ্লাইট চালু

আগামী জানুয়ারী থেকে কুয়েতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল উন্মুক্ত করে দেয়া হবে। গত রোববার এক সংবাদ সম্মেলনে কুয়েতের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও খুলে দেয়া হবে আন্তর্জাতিক ফ্লাইট। ফ্লাইট চালুর এ খবরে দেশে আটকে থাকা প্রবাসী এবং কুয়েত থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ইতিমধ্যে অনেক প্রবাসী বিভিন্ন দেশ ঘুরে কুয়েতে পৌছেছেন। তবে কুয়েত সরকার জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে শুধুমাত্র খাদেম ভিসাধারী গৃহকর্মীদের জন্য কুয়েতে সরাসরি প্রবেশের অনুমতি দেয়া হবে।

দেশে আটকে থাকা প্রায় ১৪ হাজার প্রবাসীর মধ্যে যারা গৃহকর্মী, তারা এই সুযোগে কুয়েতে ফিরতে পারবেন। তবে কুয়েতে পৌছানোর পর তাদের ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button