বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন পেলেন প্রথম বাংলাদেশি ডা. রবি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম বাংলাদেশি হিসেবে ফাইজার আবিস্কৃত করোনার ভ্যাকসিন পেলেন ডা. রবি আলম।বৃহস্পতিবার এডভ্যান্টিস্ট হেলথ গ্লান্ডেল হাসপাতালের নিজ কার্যালয়ে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
করোনা মোকাবেলার সম্মুখযোদ্ধা হিসেবে এই অগ্রাধিকার দেয়া হয়েছে রবি আলমকে। হাসপাতালটির ইন্টারনাল মেডিসিন বিভাগে বিগত ১০ বছর ধরে কর্মরত ডা. রবি আলম জানান, ভ্যাকসিনটি খুবই কার্যকর।
প্রবাসী বাংলাদেশিরা করোনার ভ্যাকসিন গ্রহণের ব্যাপারে ভয় পেলে ডা. রবি আলম প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি ফাইজারের এই ভ্যাকসিন নেওয়ার সুযোগ পান, তবে তিনি যেন এই সুযোগটি হাতছাড়া না করেন।



