Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে সাধারণ ক্ষমার আওতায় পাসপোর্ট ডেলিভারি

কুয়েতে সাধারণ ক্ষমার আওতায় অতি জরুরী ভিত্তিতে, পাসপোর্ট ডেলিভারী দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে এতথ্য জানায়।

এতে আরো জানানো হয়, সম্প্রতি সাধারণ ক্ষমার জন্য জরুরী ভিত্তিতে যেসব পাসপোর্টের আবেদন জমা নেয়া হয়েছিলো, তার মধ্যে কিছু সংখ্যক পাসপোর্ট, ইতোমধ্যে বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।

দূতাবাস এসব পাসপোর্ট ডেলিভারী দেয়ার জন্য, শনিবার দিন ধার্য্য করে। তবে, এদিনে সাধারণ ক্ষমার পাসপোর্ট ছাড়া, অন্য কোনো কনস্যুলার সেবা না দেয়ার কথাও জানানো হয়। যেসব পাসপোর্ট এখনও প্রস্তুত হয়নি, সেগুলো শীগগীরই বাংলাদেশ থেকে পৌঁছুবে বলে জানায় দূতাবাস।

উল্লেখ্য, পাসপোর্ট ডেলিভারী নেয়ার জন্য, অবশ্যই মূল ডেলিভারী রশিদ এবং পুরনো পাসপোর্ট সাথে রাখতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button