Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

শ্রমবাজার সংকুচিত হওয়ায় দেশে ফিরছে সৌদি প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করে চলেছেন। এছাড়া, দেশটি থেকে বাংলাদেশে আসছে সর্বোচ্চ রেমিটেন্স। সৌদি প্রবাসী মুক্তিযোদ্ধারা সেখানে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার চেতনাকে জাগ্রত রেখেছেন। তবে, করোনায় সাধারণ শ্রমিকদের কর্মক্ষেত্র সংকুচিত হওয়ায় দেশে ফিরে আসছেন অনেকেই।

জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ২০ লক্ষাধিক বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে, বাংলাদেশের বৃহত্তম এ শ্রমবাজার থেকে প্রতিবছর দেশে আসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশটির শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন।

কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের এই বাংলাদেশি অধ্যাপক জানালেন, তার সাফল্যের কথা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে, অনেক মুক্তিযোদ্ধাই দেশত্যাগ করতে বাধ্য হন। তবে, প্রবাসেও তারা স্বাধীনতার চেতনাকে জাগ্রত রেখেছেন।

এদিকে, সৌদি আরবে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেয়ার পর থেকে, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে ফিরে এসেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে, আবারও প্রবাসী কর্মীরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন, গতিশীলতা পাবে অর্থনীতির চাকা, এমন প্রত্যাশা প্রবাসীদের।

নাসির উদ্দিন ভূইয়া, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button