Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ইমামের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া নামে এক বাংলাদেশি ইমাম মারা গেছেন। স্থানীয় সময় রোববার দোহার মাতার কাদিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফজর নামাজের সময় মসজিদে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে, মাথায় আঘাত পেয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মৃত্যুতে কাতারে আলেম সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাফেজ মুইজুদ্দীন ভূঁইয়া ২০১৪ সালে কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল গ্রামে। স্ত্রী ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button