Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অর্থনীতিতে অবদান রাখায় ৩৮ প্রবাসীকে সিআইপি নির্বাচিত

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, এর স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের জন্য ৩৮ জন প্রবাসী বাংলাদেশিকে কমার্শিয়াল ইম্পটেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ১০ ডিসেম্বর এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

এরমধ্যে ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের কল্লোল আহমদ এবং ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৩০ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৬ জন সিআইপি নির্বাচিত হয়েছেন।

এসব সিআইপিরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ২ বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।  তারা সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসাবে অর্ন্তভুক্ত হবেন।

এছাড়া তারা দেশ ও বিদেশে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। জাতীয় গুরুত্বপূর্ণ দিবস অর্থাৎ বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা, একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদেশের বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন সিআইপিরা।

বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন তারা এবং ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।  বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যাবহার করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button