Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণকাজ চলাকালীন ভূমিধ্বসের মুখে পড়ে এক বাংলাদেশি মারা গেছেন।

পাহাং রাজ্য ফায়ার অ্যাণ্ড রেসকিউ ডিপার্টমেন্টের উপ পরিচালক ইসমাইল আব্দুল গণি জানান, গত শনিবার দেশটির পাহাং রাজ্যের কোয়ান্তান জেলার অন্তর্গত কোতাসাস এলাকায় একটি নির্মাণাধীন এলাকায় এ ভূমিধ্বসের ঘটনা জানা যায়।

নির্মাণস্থলে ভূমিধ্বসের মানুষ চাপা পড়ার খবর পেয়ে দমকল বাহিনীর রেসকিউ টিম সেখানে উপস্থিত হয়। এরপর বেশকিছু সময় নিয়ে ধ্বংসস্তূপ সরানোর পর প্রবাসীকে উদ্ধার করেন তারা। উদ্ধারের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঐ প্রবাসীর নাম ও তার পরিচয় জানা যায়নি। শুধু জানা গেছে যে, তিনি বাংলাদেশি নির্মাণশ্রমিক ছিলেন। তার লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button