Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশিদের ভিসাবিহীন প্রবেশাধিকার দেয়নি ওমান

ওমানে ১০৩ টি দেশের নাগরিকদের ভিসাবিহীন প্রবেশাধিকার দেয়া হলেও, এ তালিকায় স্থান পাননি বাংলাদেশিরা।

রয়াল ওমান পুলিশের টুইটার বার্তার বরাত দিয়ে জনপ্রিয় গণমাধ্যম আল আরাবিয়া জানায়, ভেঙ্গে পড়া পর্যটন খাত ও অর্থনীতিকে চাঙ্গা করতে ১০৩ টি দেশের পর্যটকদের জন্য সর্বোচ্চ ১০ দিনের ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়া হয়েছে। এজন্য পর্যটকদের হোটেল বুকিং, স্বাস্থ্য বীমা এবং রিটার্ণ টিকিট থাকতে হবে।

দীর্ঘদিন দেশটির টুরিস্ট ভিসা বন্ধ থাকার পর সম্প্রতি ওমান সরকার জানিয়েছিলো যে, তারা টুরিস্ট ভিসা পুনরায় চালু করবে। কিন্তু টুরিস্ট ভিসার বদলে শর্তসাপেক্ষে ভিসাবিহীন প্রবেশের অনুমতি দিলো দেশটি।

এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের বেশকিছু দেশ ও কয়েকটি দ্বীপরাষ্ট্রকে এই অনুমতি দেয়া  হয়েছে। তবে করোনা সংক্রমণ বেশী থাকায় বাংলাদেশিদের জন্য ভিসাবিহীন প্রবেশাধিকার দেয়নি ওমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button