Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

উন্নয়নশীল দেশগুলোকে টিকার জন্য ৯০০ কোটি ডলার দেবে এডিবি

উন্নয়নশীল দেশগুলোর করোনা ভ্যাকসিন কেনার সক্ষমতা বাড়াতে ৯০০ কোটি ডলারের তহবিল যোগাবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি দ্রুত পরিবহন ও সংরক্ষণেরও সহযোগিতা দেবে।

শুক্রবার এডিবির এক বিবৃতিতে ‘এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ নামে এই তহবিলের ঘোষণা দেওয়া হয়। এপিভিএএক্স এর আওতায় টিকা কেনার পাশাপাশি তা নিজ নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য অর্থায়ন করবে এডিবি। পাশাপাশি টিকা বিরতণ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করবে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেই এই অর্থায়ন করবে এডিবি। এর আওতায় এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলোতে টিকা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ ঘটবে। টিকা আমদানির ক্ষেত্রে সদস্য দেশগুলোর যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয়, সেজন্য ৫০ কোটি ডলার ঋণ হিসেবে দেবে এডিবি।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, “এডিবির সদস্য উন্নয়নশীল দেশগুলো তাদের জনগণকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন তাদের ভ্যাকসিন কেনার জন্য অর্থের পাশাপাশি পুরো টিকাদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে নিতে সঠিক পরিকল্পনা ও জ্ঞানের প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button