Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নাইজেরিয়ার বাণিজ্য মেলায় ‘বেস্ট অ্যাওয়ার্ড’ পেলো বাংলাদেশ

নাইজেরিয়ায় অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে ‘বেস্ট অ্যাওয়ার্ড’ সম্মাননা পেলো বাংলাদেশ।

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, নাইজেরিয়ার রাজধানী আবুজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া এবং ৪ ডিসেম্বরে শেষ হওয়া এই মেলায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেশীয় পণ্যের সমাহার  নিয়ে অংশগ্রহণ করা হয়।

এসব পণ্যের মধ্যে ছিলো ঔষধ, সিরামিক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, তৈরী পোষাক, হস্তশিল্প, চা, বৈদূতিক ও গৃহস্থালী সরঞ্জাম, কৃষিপণ্য ইত্যাদি। মেলা চলাকালীন দর্শনার্থী, ক্রেতা এবং বিক্রেতারা এসব পণ্যের সুনাম করেন।

মেলায় অংশগ্রহণে কৃতিত্বের জন্য গত সোমবার আবুজা চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বাংলাদেশকে ‘বেস্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button