Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বুরাইদা অঞ্চলে এক্সিট ভিসা সংক্রান্ত সেবা দেবে দূতাবাস

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির বুরাইদা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের এক্সিট ভিসা সংক্রান্ত সেবা দেয়া হবে।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গত সোমবার তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, আগামী শুক্র ও শনিবার দূতাবাসের একটি প্রতিনিধি দল বুরাইদাতে গিয়ে বুরাইদা ও পার্শ্ববর্তী উনাইজা, আল রাস, আল বুকাইরিয়া, আল মিজনাব, উয়ুনুল জাওয়া, রিয়াদ আল খাবরা ইত্যাদি অঞ্চলের প্রবাসীদের ফাইনাল এক্সিট ভিসা পাওয়ার আবেদন তৈরী ও জমা দেয়া সংক্রান্ত সেবা দেবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রবাসীরা এই সেবা নিতে পারবেন। তবে যাদের নামে থানা বা আদালতে মামলা রয়েছে, তারা এবং যারা কফিলের বিরুদ্ধে মামলা করেছেন, তারা এই সেবা নিতে পারবেন না। নারী গৃহকর্মীরাও এই ফাইনাল এক্সিট ভিসার জন্য উপযুক্ত নন।

সংশ্লিষ্ট খবর

Back to top button