Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্কে দুই বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন রুবেল নামে, এক বাংলাদেশি যুবক মারা গেছেন। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, সাইকেলে করে পণ্য ডেলিভারির কাজ করতেন জাকির। কিছুদিন আগে কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই মারা যান জাকির। ভাগ্য পরিবর্তনের জন্য গত তিন বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি।

জাকিরের দেশের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রামে।  তার অকাল মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

অপরদিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবদুল হাই জিয়া নামে আরেক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত সোমবার এস্টোরিয়া এলাকার মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানায়, গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই অজ্ঞান ছিলেন তিনি। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে নিবিড় পর্যবেক্ষণ বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে অবস্থার  উন্নতি না হলে এক পর্যায়ে তিনি মারা যান।

পরে জানা যায়, তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত ছিলেন। জিয়ার মৃত্যূতে প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি নিউইয়র্কের বিভক্ত চট্টগ্রাম সমিতির এক অংশের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যূকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button