Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সিঙ্গাপুরে নাটকীয়ভাবে বাংলাদেশির করোনাজয়

সিঙ্গাপুরের প্রবাসী রাজু সরকার করোনা ভাইরাসের সাথে ৫ মাস যুদ্ধের পর নাটকীয়ভাবে সুস্থতা লাভ করেছেন।

দেশটির জনপ্রিয় গণমাধ্যম দি স্ট্রেইট টাইমস জানায়, গত ফেব্রুয়ারী মাসে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তার রক্তের প্লেটলেট লেভেল অনেক নেমে  যায়। তার হৃদযন্ত্র প্রায় বিকল হবার উপক্রম হয়। সেইসাথে তার শরীরে নানা উপসর্গ দেখা দেয়।

করোনা পজিটিভ শনাক্ত হওয়ার আগে তার ওজন ছিলো ৬৪ কেজি, এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তার ওজন ৪০ কেজিতে নেমে যায়। চিকিৎসকরা বিস্ময় প্রকাশ করে বলেছেন, “ তার রক্তে অক্সিজেন লেভেল এতটাই নেমে গিয়েছিলো যে আশংকা করা হয়েছিলো, তাকে আর বাঁচানো যাবেনা।”

কিন্তু চিকিৎসকদের  ধারণাকে ভুল প্রমান করে দিয়ে বেঁচে উঠলেন সিঙ্গাপুরের তথপ্রযুক্তি খাতের এই প্রবাসী কর্মকর্তা। তবে বিপজ্জনক অবস্থা কাটিয়ে তিনি এখন প্রায় সুস্থ এবং তার ওজন প্রায় ৬০ কেজিতে রয়েছে।

সিঙ্গাপুরের ট্যান-টক-সেং হাসপাতালের চিকিৎসকরা আশা প্রকাশ করেন, রাজু শীগগীরই সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী ফেব্রুয়ারী অথবা মার্চে দেশে ফিরতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button