Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় এক মাসে ৭ বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে দুর্বৃত্তরা, গত নভেম্বরে খুন হয়েছেন ৭ জন।

জানা যায়, গত ২৪ নভেম্বর দেশটির ফ্রি স্টেট প্রদেশের জাস্ট্রন এলাকায় সন্ত্রাসীরা প্রবাসী সজল মিয়ার দোকানে ঢুকে গুলি করে হত্যা করে তাকে। এর আগে গত ২০ নভেম্বর ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় জাহিদ হাসান জিতুকে।

১৭ নভেম্বর নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহরের নিকটবর্তী মারেসানিতে ইমন আহমেদ ও আব্দুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। ১৩ নভেম্বর ইস্টার্ন কেপ প্রদেশের আমটাটা লিবোডি এলাকায় গুলি করে হত্যা করা হয় লাভলু কে।

৬ নভেম্বর ফ্রি স্টেট প্রদেশের জাস্ট্রন এলাকায় গুলিতে নিহত হন হারুন রাহাত, একই প্রদেশের পিটার্সবার্গে ২ নভেম্বর গুলি করে হত্যা করা হয় ফারুক কে। প্রতিনিয়ত এভাবে হত্যার ঘটনায় প্রবাসী বাংলাদেশীরা আতংকে জীবনযাপন করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button